Header Ads Widget

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে: ৩০০ হলো না, বাংলাদেশ থামল ২৯৬ রানে


 

৩০০ হলো না, বাংলাদেশ থামল ২৯৬ রানে

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শেষ বলে চার মারলেই ৩০০ হয়ে যেত, কিন্তু বাংলাদেশ অধিনায়ক মিরাজ ক্যাচ দিয়েছেন অগাস্টকে। উইকেটটি পেয়েছেন গুড়াকেশ মোতি। ৮ উইকেটে ২৯৬ রানে থামল বাংলাদেশ। মিরাজ ফিরেছেন ১৭ বলে ১৭ রান করে। নুরুল হাসান অপরাজিত থাকলেন ৮ বলে ১৬ রান করে।

সৌম্য সরকার ও সাইফ হাসানের অসাধারণ সূচনার পর ৩০০ না করতে পারাটাতে ব্যর্থতাই বলতে হবে। ২৫.২ ওভারে ১৭৬ রানের জুটি গড়েছিলেন সৌম্য ও সাইফ। ৫ রানের ব্যবধানে দুজনের বিদায়ের পর নাজমুল ও হৃদয় স্কোরটাকে নিয়ে গিয়েছিলেন ২৩১ রানে।

এরপর দ্রুতই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর ৩টিই ৪৬তম ওভারে নিয়েছেন আকিল হোসেন। সেখান থেকে ২৪ বলে ৩৫ রানের জুটি গড়েন নুরুল ও মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, নাজমুল ৪৪, হৃদয় ২৮, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ৪/৪১, অ্যাথানেজ ২/৩৭, চেজ ১/৫৩, মোতি ১/৫৩)।
১৬: ৫৯

৪৯ ওভারে ২৯০, বাংলাদেশ কি ৩০০ করতে পারবে

বাংলাদেশ: ৪৯ ওভারে ২৯০/৭

জাস্টিন গ্রিভসের করা ৪৯তম ওভারে ১৫ রান তুলেছেন মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা ছক্কা ও চার মেরেছেন নুরুল।

১৬: ৫২

৭ বছরের মধ্যে মিরপুরে বাংলাদেশে সর্বোচ্চ

বাংলাদেশ: ৪৮ ওভারে ২৭৫/৭

২০১৮ সালের জানুয়ারির পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস খেলল বাংলাদেশ। ২০১৮ সালের ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ করার পর গত সাত বছরে এ মাঠে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ২৭১।

১৬: ৪৯

বাংলাদেশ: ৪৭ ওভারে ২৭২/৭

জাস্টিন গ্রিভসের করা ওভারে ১১ রান এসেছে। একটি চার মেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

১৬: ৪০

১ ওভারে ৩ উইকেট আকিলের, ৭ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ৪৬ ওভারে ২৬১/৭

৪৬তম ওভারের প্রথম বলে মাহিদুল ইসলামকে বোল্ড করেছেন আকিল হোসেন। হাঁকাতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন ১০ বলে ৬ রান করা ব্যাটসম্যান। ২৫৯ রানের পঞ্চম উইকেট খোয়াল বাংলাদেশ।

তিন বল পর রিশাদকেও ফিরিয়েছেন আকিল। ছক্কা মারতে গিয়ে পিয়েরের ক্যাচ হয়েছেন রিশাদ। আজ ৬ বলে ৩ রান করেছেন এই হার্ড হিটিং ব্যাটসম্যান। ২৬০ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।

ওভারের শেষ বলে অগাস্টের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন নাসুম আহমেদও। ওভারটায় ২ রান দিয়ে ৩ উইকেট নিলেন আকিল।

ওয়ানডে ক্যারিয়ার প্রথমবার ৪ উইকেট পেলেন ক্যারিবীয় স্পিনার।

১৬: ৩১


অ্যাথানেজের অসাধারণ ক্যাচের শিকার নাজমুল

বাংলাদেশ: ৪৫ ওভারে ২৫৯/৪

৪৩তম ওভারে পঞ্চম বলে ক্যাচ তুলেছিলেন নাজমুল হোসেন। গুড়াকেশ মোতি সহজ ক্যাচটি নিতে পারেননি। তিন বল পরেই অবশ্য বিদায় নিয়েছেন সাবেক অধিনায়ক। নিজের বলেই মিড অফে দিকে দৌড়ে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন অ্যালিক অ্যাথানেজ।

দলকে ২৫২ রানে রেখে ব্যক্তিগত ৪৪ রানে ফিরলেন নাজমুল। ৫৫ বলের ইনিংসে ৩টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি। বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।

১৬: ১৯

হৃদয়ের বিদায়, ২৩১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ: ৪২ ওভারে ২৪৭/৩

অ্যালিক অ্যাথানেজকে স্লগ সুইপ করে ছক্কা মারতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়। টাইমিংয়ে গড়বড় করে শুধু ডিপ মিডউইকেটে ক্যাচই দিতে পেরেছেন। ২৩১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ৪৪ বলে ২৮ রান করে ফিরলেন হৃদয়।

ব্যাটিংয়ে নেমেছেন মাহিদুল ইসলাম।

৪২তম ওভারের প্রথম ছক্কা মেরেছেন নাজমুল হোসেন। আকিল হোসেন চেষ্টা করেছিলেন ক্যাচটি নেওয়ার। বাউন্ডারিতে বলটি ধরে ভারসাম্য রাখতে ছুঁড়ে দিলেও মাঠের ভেতরে রাখতে পারেননি।

১৬: ০৯

হৃদয়–নাজমুল এগোচ্ছেন ধীরে–সুস্থে

বাংলাদেশ: ৩৮ ওভারে ২২২/২

সাইফ–সৌম্যর বিদায়ের পর রানের চাকা একটু মন্থর হয়েছে বাংলাদেশ। মাঝে টানা ৪১ বলে কোনো বাউন্ডারি পাননি নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়। ৩৭তম ওভারে খ্যারি পিয়েরকে চার মেরে সেই খরা কাটিয়েছেন হৃদয়।

১৫: ৫০

৩২তম ওভারে ২০০

বাংলাদেশ: ৩৩ ওভারে ২০৩/২

৩২তম ওভারে ২০০ রানের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। ওভারের শেষ বলে আম্পায়ার তাওহিদ হৃদয়কে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাংলাদেশ ব্যাটসম্যান। টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের বেশ দূরেই ছিল। সিদ্ধান্ত বদলকে হৃদয়কে নটআউট ঘোষণা করা হয়।

১৫: ৩৯

মিরপুরে বাংলাদেশের ছক্কার রেকর্ড

বাংলাদেশ: ৩১ ওভারে ১৯৮/২

৩০তম ওভারের পঞ্চম বলে জাস্টিন গ্রিভসকে ছক্কা মেরেছেন নাজমুল হোসেন। যেটি এই ম্যাচে বাংলাদেশের ১১তম ছক্কা। মিরপুরে ওয়ানডেতে এক ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগে দুবার ১০টি করে ছক্কা ছিল মিরপুরে।
১৫: ২৮

সেঞ্চুরি পেলেন না সৌম্য

বাংলাদেশ: ২৯ ওভারে ১৮৪/২

আউট হয়ে ফিরছেন সৌম্য সরকার
আউট হয়ে ফিরছেন সৌম্য সরকার

আকিল হোসেন লোপ্পা এক বলই করেছিলেন। ২৯তম ওভারের প্রথম সেই বলে হাাঁকাতে গিয়ে মিডউইকেটে অগাস্টের হাতে ক্যাচ দিয়েছেন ৯১ রানে দাঁড়ানো সৌম্য। তাতে চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া হলো না সৌম্যর। ৮৬ বলে ৪ ছক্কায় ৯১ রান করেছেন সৌম্য। ১৮১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমেছেন নাজমুল হোসেন।

১৫: ১৩

সাইফের বিদায়ের ভাঙল ১৭৬ রানের জুটি

বাংলাদেশ: ২৮ ওভারে ১৮১/১

প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ২৬তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের ক্যাচ হয়েছেন সাইফ হাসান। ১৭৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করে ফিরলেন সাইফ।

উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। অন্য পাশে আছেন ৯১ রানে অপরাজিত সৌম্য সরকার।

সাইফ–সৌম্যর ১৭৬ ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৯২, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন–তামিমের।
১৫: ০৩

১৫০ পেরিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ: ২৩ ওভারে ১৬০/০

২২তম ওভারের দ্বিতীয় বলে ১৫০ পেরিয়েছে বাংলাদেশ। সাইফের ষষ্ঠ ছক্কায় মাইলফলকটি পেরিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ষষ্ঠবার ১৫০ রান এলো। সর্বোচ্চ ২৯২, ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন ও তামিমের।

১৪: ৫২

২০ ওভার শেষে বাংলাদেশ ১৩৯/০

অ্যালিক অ্যাথানেজের করা ২০তম ওভারে ১৩ রান তুলেছে বাংলাদেশ। সৌম্য একটি চার ও সাইফ একটি ছক্কা মেরেছেন। ডাউন দ্য উইকেটে এসে মারা ছক্কাটি সাইফের পঞ্চম ছক্কা। সাইফ ৫৫ বলে ৬১ ও সৌম্য ৬৫ বলে ৭৪ রানে ব্যাটিং করছিলেন।

১৪: ৩৬

শতরানের উদ্বোধনী জুটি, সৌম্যর পর সাইফেরও ফিফটি

বাংলাদেশ: ১৮ ওভারে ১২৩/০

শতরানের উদ্বোধনী জুটি গড়েছেন সৌম্য সরকার (বাঁয়ে) ও সাইফ হাসান
শতরানের উদ্বোধনী জুটি গড়েছেন সৌম্য সরকার (বাঁয়ে) ও সাইফ হাসান

গুড়াকেশ মোতির করা ১৬তম ওভারে চতুর্থ বলে ছক্কা মেরে একসঙ্গে দুই কাজ করে ফেললেন সাইফ হাসান। ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলার সঙ্গে বাংলাদেশকেও ১০০ রান এনে দেন ওভারের প্রথম বলে কঠিন ক্যাচ তুলে অল্পের জন্য বেঁচে যাওয়া সাইফ। ওভারের শেষ বলে চার মেরে নিজের প্রথম ওয়ানডে ফিফটিও পেয়ে গেছেন সাইফ।

আরও পড়ুন
ফিফটির পর সাইফ হাসান
ফিফটির পর সাইফ হাসান


১৪: ২৭

সৌম্যর ফিফটি

বাংলাদেশ: ১৪ ওভারে ৯৪/০

ফিফটির পর সৌম্য সরকার
ফিফটির পর সৌম্য সরকার

ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি পেলেন সৌম্য সরকার। বাংলাদেশ ওপেনার ১৪তম ওভারে চতুর্থ বলে ২ রান নিয়ে ছুঁয়েছেন এই মাইলফলক। ২ বল আগেই গুড়াকেশ মোতিকে ফিরতি ক্যাচ প্রায় দিয়েই ফেলেছিলেন সৌম্য।

সৌম্য ১৩তম ফিফটিও পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর। এরপর তিন ইনিংস পর আবার এই সংস্করণে ফিফটি পেলেন এই বাঁহাতি ওপেনার।

১৪: ১২

১০ বছরের মধ্যে মিরপুরে সর্বোচ্চ উদ্বোধনী জুটি

বাংলাদেশ: ১৩ ওভারে ৯০/০

উদ্বোধনী জুটিতে ৯০ রান তুলে ফেলেছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। ২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

সাইফ হাসান ৩৪ বলে ৩৯ ও সৌম্য ৪৪ বলে ৪৮ রানে ব্যাট করছিলেন।

১৪: ০৪

৭বছর ১০ মাস পর মিরপুরে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের ‘৫০’

বাংলাদেশ: ৯ ওভারে ৬৫/০

দারুণ খেলছেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান
দারুণ খেলছেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান

ঝড় তুলেছেন সাইফ হাসান ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৫০ ছুঁয়ে প্রায় ভুলে যাওয়া এক স্মৃতিও ফিরিয়েছেন দুজন। ২০১৮ সালের জানুয়ারির পর ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশের এটিই প্রথম ৫০ ছোঁয়া জুটি। ২০ ইনিংস পর মিরপুরে ৫০ রানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ।

আজকের আগে সর্বশেষ ২০১৮ সালের ১৮ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন এনামুল হক ও তামিম ইকবাল।

সাইফ ২১ বলে ২৮ ও ও সৌম্য ৩৩ বলে ৩৬ রানে ব্যাট করছিলেন।

নবম ওভারে রিভিউ নিয়ে বেঁচেছেন সাইফ হাসান। খ্যারি পিয়েরের এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। আল্ট্রা এজে ব্যাট–বলের সংযোগ ধরা পড়ায় সিদ্ধান্ত বদল হয়।

১৩: ৫০

৭ ওভারে বাংলাদেশ ৪৩/০

আকিল হোসেনের করা পঞ্চম ওভারে ১–২ রান করে ৭ রান নিয়েছেন সাইফ ও সৌম্য। রোস্টন চেজের করা পরের ওভারে এসেছে ৯ রান। তৃতীয় বলে রিভার্স সুইপ করে ছক্কা মেরেছেন সৌম্য। আকিলের করা সপ্তম ওভারে এসেছে ৫ রান। একটি চার মেরেছেন সৌম্য।

১৩: ৪০

প্রথম ছক্কা সাইফের

বাংলাদেশ: ৪ ওভারে ২১/০

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আকিল হোসেনকে কাভার দিয়ে ছক্কা মেরেছেন সাইফ হাসান। ওভারে আর রান আসেনি।

রোস্টন চেজের করা পরের ওভারে এসেছে ৭ রান। দ্বিতীয় বলে ভাগ্যক্রমেই একটি চার পেয়ে যান সৌম্য সরকার। বল তাঁর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার ও স্লিপ ফিল্ডারদের ফাঁকি দিয়ে সীমানা পেরোয়।

১৩: ৩৪

দুই চারে শুরু বাংলাদেশের

বাংলাদেশ: ২ ওভারে ৮/০

আকিল হোসেনের করা প্রথম ওভারের প্রথম দুই বলে কোনো রান আসেনি। তবে পরের দুই বলে টানা বাউন্ডারি মেরেছেন সাইফ হাসান। বাংলাদেশ ওপেনার প্রথম চারটি মেরেছেন বোলারের মাথার ওপর দিয়ে, দ্বিতীয়টি সুইপ করে ফাইন লেগ দিয়ে।

দ্বিতীয় ওভারে কোনো রান দেননি রোস্টন চেজ। ওভারটি খেলেছেন সৌম্য সরকার।

Post a Comment

0 Comments